Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পুরস্কারে ভাসছেন বিশ্বজয়ীরা

স্মৃতি, জেমাইমা, রাধাদের মতো পুরস্কারে ভাসছেন বিশ্বকাপজয়ী দলের অন্য ক্রিকেটাররাও

পুরস্কারে ভাসছেন বিশ্বজয়ীরা
  • ৮ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

মুম্বই: পরানো হল উত্তরীয়। সঙ্গে পুষ্পস্তবক ও স্মারক। আর পুরস্কার অর্থ বাবদ ২ কোটি ২৫ লক্ষ টাকার চেক! সদ্য ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের তিন সদস্য স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ এবং রাধা যাদবকে এভাবেই সংবর্ধিত করল মহারাষ্ট্র সরকার। উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ অমল মুজুমদারও। তাঁকে দেওয়া হয় ২২.৫ লক্ষ টাকার চেক। পাশাপাশি বোলিং কোচ আবিষ্কার সালভি, পদ্মশ্রী ডায়ানা এডুলজি, ভিডিও অ্যানালিস্ট অনিরুদ্ধ দেশপাণ্ডে ও অন্যান্য সাপোর্ট স্টাফকেও সম্মান জানানো হয়। স্মৃতি, জেমাইমা, রাধাদের মতো পুরস্কারে ভাসছেন বিশ্বকাপজয়ী দলের অন্য ক্রিকেটাররাও। হিমাচলপ্রদেশ সরকার ১ কোটি টাকা দিয়েছে রেণুকা সিং ঠাকুরকে। মধ্যপ্রদেশ সরকারও সমপরিমাণ টাকা দিয়েছে ক্রান্তি গৌড়কে। এদিনই পাঞ্জাবে ফিরলেন আমনজ্যোৎ কাউর ও হারলিন দেওল। চন্ডীগড় বিমানবন্দরে ঘরের মেয়েদের বরণ করে নেওয়া হয় ঢাক-ঢোল, ফুলের মালায়। এদিকে, মহিলাদের বিশ্বকাপ ফাইনালের ভিউয়ারশিপ স্পর্শ করল ২০২৪ পুরুষদের টি-২০ বিশ্বকাপ ফাইনালের সংখ্যাকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ