Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্মীরা নির্দেশ শোনেননি, কাজ করতে এলাকায় ছুটলেন মেয়র

কর্মীরা তাঁর নির্দেশ শোনেননি, সেই কাজ করতে নিজেই এলাকায় ছুটলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

কর্মীরা নির্দেশ শোনেননি, কাজ করতে এলাকায় ছুটলেন মেয়র
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: কর্মীরা তাঁর নির্দেশ শোনেননি, সেই কাজ করতে নিজেই এলাকায় ছুটলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না সাহা তিন বার ফোন করে মেয়রকে জানিয়েছেন, তাঁর বাড়ির সামনের রাস্তার উপর প্রতিবেশী নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন। এতে তাঁর বাড়িতে যাতায়াতে সমস্যা হচ্ছে।  টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে এর আগে তিন বার এই অভিযোগ পেয়েছেন মেয়র। প্রত্যেকবারই তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ওই বালিপাথর সরিয়ে দেওয়ার জন্য। 

Advertisement

কিন্তু মেয়র জানতেন না যে, তাঁর নির্দেশমতো কর্মীরা সেই কাজ করেননি। শনিবার  ফের টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে স্বপ্নাদেবী মেয়রকে ফোন করে জানান, তাঁর বাড়ির সামনে প্রতিবেশীর ফেলে রাখা বালি-পাথর আজও সরেনি। 
এদিন একথা শুনেই মেয়র অসন্তুষ্ট হয়ে ওঠেন। কর্মীদের নির্দেশ দেন, লরির ব্যবস্থা করে বালি-পাথর তুলে আনার জন্য। কর্মীদের বলেন তিনি নিজেই যাবেন। নিজের টাকা খরচ করে এই কাজ করবেন। মেয়র তাঁর সিনিয়র আপ্ত সহায়ককে নির্দেশ দেন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলারকে বিষয়টি জানাতে। কিছুক্ষণ বাদে সিনিয়র আপ্ত সহায়কের কাছে ফোন আসে কাউন্সিলার বালি পাথর সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেখানে আর কোনও বালি পাথর নেই। একথা শোনার পর মেয়র বলেন, আমি সেখানে যাব, একজন বয়স্ক মহিলাকে কথা দিয়েছি। আমি নিজে গিয়ে সেখান দেখে আসব।
সেইমতো এদিন অনুষ্ঠান শেষ করেই মেয়র মধ্য চয়নপাড়ায় সেই বাড়ির সামনে যান। অভিযোগকারিনী এবং তাঁর প্রতিবেশী উভয়ের সঙ্গেই কথা বলেন মেয়র। ভবিষ্যতে সকলকে মিলেমিশে চলার পরামর্শ দেন।
 এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অলোক ভক্তের বিরুদ্ধে এদিন ওই ওয়ার্ডের আরও এক নাগরিক মেয়রের কাছে অভিযোগ জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এদিন মেয়র যাবেন শুনেই বালি পাথর সরিয়ে ফেলা হল। এতদিন কেন তা করা যায়নি। তাহলে কি ওয়ার্ডের 
প্রতি কাউন্সিলারের নজর নেই? 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ