Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো ভোটার চিহ্নিত করতে কাজ শুরু করিমপুরে

দলের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খুঁটিয়ে দেখছেন তৃণমূল  কর্মীরা।

ভুয়ো ভোটার চিহ্নিত করতে কাজ শুরু করিমপুরে
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর: দলের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খুঁটিয়ে দেখছেন তৃণমূল  কর্মীরা। ‘ভুয়ো’ ভোটারকে চিহ্নিত করতে সীমান্তবর্তী করিমপুর ১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে ভারত বাংলাদেশ ঘেঁষা কয়েকটি গ্রাম পঞ্চায়েতে এমন ভুয়ো ভোটারের হদিশ মিলেছে বলে করিমপুর ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ব্লকের মোট আটটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক বুথে দলীয় দশজন কর্মী নিয়ে একেকটি দল গঠন করা হয়েছে। তাঁরা নিজের নিজের বুথে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখছেন। করিমপুর ১ ব্লক যুব তৃণমূল সভাপতি সৌমিক সরকার বলেন, ভোটার তালিকার প্রতিটি অংশ যাচাই করতে হবে। মৃত ভোটারদের খোঁজ নিতে হবে। নতুন ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা করা হবে। প্রয়োজন হলে তাঁদের স্থানীয় ঠিকানা নিশ্চিত করতেও বলা হয়েছে। কোনও অসঙ্গতি বা সংশয় থাকলে তা দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মধুগাড়ি, হোগলবেড়িয়া, শিকারপুর, পিপুলবেড়িয়া ও করিমপুর ২ গ্রাম পঞ্চায়েতে কয়েকজন ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। 

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভুয়ো ভোটারদের মধ্যে বাংলাদেশিরাও আছেন। ভুয়ো ভোটারের আরও তথ্য যাচাইয়ের পর নিশ্চিত হলে তারপর সেই নামের তালিকা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব এবং বিডিওকে জানানো হবে। বিধানসভা এলাকা ধরে ভোটার তালিকার নাম দেখা হচ্ছে। কোনও গরমিল পেলে তা দলের কাছে রিপোর্ট আকারে জমা দেওয়া হবে। করিমপুর ১ গ্রাম পঞ্চায়েত প্রধান সুপর্ণা মুখোপাধ্যায় জানান, দলীয় নেতাদের কাছে নির্দেশ এসেছে, যাতে প্রত্যেক বৈধ ভোটারের নাম তালিকায় থাকে এবং কোনও ভুল না হয়। আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৩টি বুথ রয়েছে। দলের নির্দেশ পাওয়ার পরে বুথে বুথে তৈরি কমিটি ভোটার তালিকা যাচাই করছে। যদিও এখন পর্যন্ত এই পঞ্চায়েতে তেমন কোনও ভুয়ো ভোটার পাওয়া যায়নি। করিমপুর ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আলাউদ্দিন মণ্ডল জানান, সব এলাকায় নতুন ভোটার তালিকা দেখা হচ্ছে। রোজার মাস থাকার জন্য কোথাও কোথাও কাজের গতি কম ছিল। মঙ্গলবার থেকে পুরোদমে তালিকা যাচাই শুরু করেছেন কর্মীরা। যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ জোয়ারদার বলেন, ভুয়ো ভোটারের তালিকায় শাসক দলের নেতাদের নাম ইতিমধ্যেই উঠে আসছে। সংবাদ মাধ্যমে থেকেই সেসব জানা গিয়েছে। মানুষকে ভুল বোঝাতেই তৃণমূল এমন সমীক্ষা করছে। আগামী দিনে সমীক্ষায় সব ধরা পড়বে।  প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ