Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলা স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ: ফাজিলার পাঁচ গোল, ফাইনালে ইস্ট বেঙ্গল

মহিলা স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে জয়ের হ্যাটট্রিক ইস্ট বেঙ্গলের।

মহিলা স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ:  ফাজিলার পাঁচ গোল, ফাইনালে ইস্ট বেঙ্গল
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নাসরিন- ০      :         ইস্ট বেঙ্গল- ৭

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে জয়ের হ্যাটট্রিক ইস্ট বেঙ্গলের। রবিবার নেপালের দশরথ রঙ্গসালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে সাত গোলের মালা পরাল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড। ম্যাচে হ্যাটট্রিক সহ একাই পাঁচ গোল করলেন ফাজিলা ইকওয়াপুতের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন জ্যোতি চৌহান ও সুলঞ্জনা রাউল। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল ইস্ট বেঙ্গল। সেই সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা। বুধবার নেপালের আর্মড পুলিশ ফোর্সের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল।
এদিকে, এআইএফএফ অনূর্ধ্ব-১৮ এলিট লিগে ডায়মন্ডহারবার এফসি’কে ২-০ গোলে হারাল লাল-হলুদ জুনিয়ররা। স্কোরশিটে নাম তোলেন সাহিল খান ও জেমস চংলৈ।

Advertisement
সম্পর্কিত সংবাদ