Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চমীতে লালপাড় শাড়ি পরে প্রতিমা আনবেন ভোটপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারা

ভোটপট্টি সর্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির পুজোর এবার ষষ্ঠতম বর্ষ। গত রবিবার মহালয়ায় এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চমীতে লালপাড় শাড়ি পরে প্রতিমা আনবেন ভোটপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ভোটপট্টি সর্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির পুজোর এবার ষষ্ঠতম বর্ষ। গত রবিবার মহালয়ায় এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ির ভোটপট্টি এলাকার স্টেশনপাড়ায় একটি বেসরকারি স্কুলের মাঠে পুজোর আয়োজন হয়ে আসছে। এবছর মণ্ডপ ও আলোকসজ্জা করছেন নন্দ বসাক। প্রতিমা গড়েছেন বিকাশ রায়। 

Advertisement

পুজো কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন শর্মিষ্ঠা পাল, সহ সভাপতি জ্যোতি বসাক ও যমুনা বসাক। সম্পাদক আলপনা বসাক, সহ সম্পাদক রঞ্জন পাল, সুস্মিতা পাল, পার্বতী বসাক এবং কৃষ্ণা বসাক। কোষাধ্যক্ষ অনিমা বসাক ও মিনু বসাক। 
এবছর বাঁশের কারুকার্যে তৈরি হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করায়, তাঁরা অত্যন্ত খুশি। পুজো কমিটির প্রত্যেক মহিলা পঞ্চমীর দিন এক রঙের লালপাড় শাড়ি পরে প্রদীপ জ্বালিয়ে মণ্ডপে প্রতিমা নিয়ে আসবেন। সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নবমী ও দশমীতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 
পুজো কমিটির সভাপতি বলেন, সারা বছর আমরা নানান কাজে ব্যস্ত হয়ে থাকি। কিন্তু পুজোর দিনগুলিতে মহিলারা একত্রিত হয়ে যেন আনন্দে মেতে উঠতে পারেন, সে কারণেই ছয় বছর আগে পুজো করার পরিকল্পনা নেওয়া হয়। এরপরই সকলে একত্রিত হয়ে শুরু হয় পুজো। খুব আনন্দ হয় আমাদের এখানে। নবমীতে প্রসাদ বিতরণ করা হয়। চাঁদা তোলা থেকে বাজার করার সমস্তটাই আমরা মহিলারা করি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ