Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার মহিলারা দশভূজা হয়ে ছাব্বিশে বিজেপিকে বিসর্জন দেবেন: মন্ত্রী চন্দ্রিমা

বাংলার মহিলারা দশভূজা হয়ে ছাব্বিশে বিসর্জন দেবে বিজেপিকে। শনিবার জলপাইগুড়িতে মহিলা তৃণমূলের কর্মিসভা থেকে তোপ দাগলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বাংলার মহিলারা দশভূজা হয়ে ছাব্বিশে বিজেপিকে বিসর্জন দেবেন: মন্ত্রী চন্দ্রিমা
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলার মহিলারা দশভূজা হয়ে ছাব্বিশে বিসর্জন দেবে বিজেপিকে। শনিবার জলপাইগুড়িতে মহিলা তৃণমূলের কর্মিসভা থেকে তোপ দাগলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁর নির্দেশ, কোমর বেঁধে তৈরি থাকতে হবে। নেতৃত্বের নির্দেশ পাওয়া মাত্র ছাব্বিশের ভোটে ঝাঁপিয়ে পড়তে হবে সমবেতভাবে। নিজেদের মধ্যে বিভাজন রাখা চলবে না। আপনারাই বাংলার চিন্ময়ী দশভূজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। বাংলা ও বাংলা ভাষাকে অপমান করা বিজেপিকে বিসর্জন দিয়ে সেই শক্তির প্রমাণ 

Advertisement

দিতে হবে।
জলপাইগুড়ি জেলা পরিষদ হলে কর্মিসভায় যোগ দিয়ে এদিন চন্দ্রিমা বলেন, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। অথচ বিজেপি নেতারা বলেছিলেন, বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। কিন্তু এখন কলকাতায় এসে প্রধানমন্ত্রী দুর্গা দুর্গা করছেন। কুমোরটুলির কথা বলছেন। তাহলে বাংলায় দুর্গাপুজো হয়। এবার স্বীকার করুন, বাংলার দুর্গাপুজো নিয়ে আগে যা বলেছিলেন, সেটা মিথ্যে ছিল। জেনে রাখুন, ‘দশভূজা’ই আপনাদের রাজনৈতিক বিসর্জন করিয়ে দেবে। 
তাঁর কটাক্ষ, নির্বাচন এলেই পরিযায়ীর মতো দিল্লি থেকে বাংলায় আসতে থাকেন বিজেপি নেতারা। এসব করে কোনও লাভ হবে না। একুশে দু’শো পার করার ডাক দিয়ে লাভ হয়নি। এবারও মানুষ ভোটবাক্সে বিজেপিকে উচিত জবাব দেবে।
এদিকে, শনিবার শিলিগুড়িতে  দার্জিলিং জেলা (সমতল) মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় যোগ দিয়েছিলেন চন্দ্রিমা। বলেন, প্রধানমন্ত্রী বাংলাকে বঞ্চিত করছেন। ন্যায্য টাকা দিচ্ছেন না। বাংলাভাষীদের বিভিন্ন রাজ্যে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলায় কথা বলে বাংলার মানুষকে আপন করতে চাইছেন। মানুষ সবটাই জানেন ও বোঝেন।
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে চন্দ্রিমার মন্তব্য, উনি পরিযায়ী নেতা। আসুন, দেখে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ারে বাংলাকে কীভাবে এগিয়ে নিয়ে চলেছেন।  শিলিগুড়িতে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় মেয়র গৌতম দেব। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ