• ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অব অ্যনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেসের (ডব্লিউবিইউএএফএস) আয়োজনে অনুষ্ঠিত হল কেন্দ্রের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি (ডিবিটি) সমর্থিত বায়োটেক কিষাণ হাবের অনুষ্ঠান। বেলগাছিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ প্রশিক্ষিত মহিলা কৃষককে ‘সেরা কৃষক পুরস্কার’ প্রদান করা হয়। পুরস্কৃত হন সুন্দরবন এলাকার একজন উদ্যোগপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ বিনিতা চৌধুরী, ডঃ হেমা ত্রিপাঠি, পূর্ণেন্দু বিশ্বাসের মতো দেশের নানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাক্তন উপাচার্যরা। ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডঃ তীর্থ কুমার দত্ত। বক্তারা প্রত্যেকেই প্রাণিসম্পদ, দুগ্ধ এবং মৎস্যখাতে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের গুরুত্বের উপর জোর দেন। এই প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল ২০১৭ সালে সুন্দরবনের মহিলা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে। এর মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।



