নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লিখিতভাবে চাইলে বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। মহিলা, শিশু ও সমাজকল্যাণ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ও লিখিত আবেদনের প্রোফর্মা প্রকাশ করেছে। বিধবা ভাতা মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। সেখানে অন্নপূর্ণা যোজনা থেকে পাওয়া যায় মাসে ৩ হাজার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বিধবা ভাতার বদলে অন্নপূর্ণার সুযোগগ্রহণের বিষয়ে ঘোষণা করেন। তারপর দপ্তর থেকেও তা ঘোষণা করা হল আনুষ্ঠানিক। ২৫-৬০ বছর বয়সি মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পান। বিধবা ভাতার ক্ষেত্রে অবশ্য বয়সের এরকম মাপকাঠি নেই।



