Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলার অস্বাভাবিক মৃত্যু, কোয়ার্টার থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য

মর্মান্তিক ঘটনা। রানিগঞ্জ থানার জেকে নগর এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়

মহিলার অস্বাভাবিক মৃত্যু, কোয়ার্টার থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৯:২০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মর্মান্তিক ঘটনা। রানিগঞ্জ থানার জেকে নগর এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গতকাল রাতে বন্ধ হয়ে থাকা একটি অ্যালুমিনিয়াম কারখানার কোয়ার্টার থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে ওই মহিলার সম্পর্ক ছিল না। পাশাপাশি ছেলে ও মেয়ে পড়াশোনার কারণে বাইরে থাকেন। ফলে জেকে নগরের ওই কোয়ার্টারে একাই থাকতেন তিনি। গতকাল রাতে কোয়ার্টারের ভিতর মহিলার দেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার প্রণব কুমার। এরপর মহিলাটির দেহ উদ্ধার করে নিয়ে যান তাঁরা। অন্যদিকে তদন্তে নামানো হয় পুলিশ কুকুর। পাশাপাশি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ডাকা হয় ফরেনসিক দলকে। রাতেই শুরু হয় নমুনা সংগ্রহ ও তদন্তের কাজ। কোয়ার্টারের ভিতরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে তদন্তকারী দল। ফলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলার উপর শারীরিক নির্যাতন চালানোর পর তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। মহিলার এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল এবং এর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ