Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনের সোনাঝুরিতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই এলাকায় অজ্ঞাতপরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিস। এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার সাত সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

শান্তিনিকেতনের সোনাঝুরিতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই এলাকায় অজ্ঞাতপরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিস। এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার সাত সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গলায় ওড়না বাঁধা অবস্থায় জঙ্গলের ধারে দেহটি পড়ে থাকতে দেখা যায়। প্রথম সেটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা পুলিসে খবর দেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের মুখে-চোখে থেঁতলানোর চিহ্ন আছে। যা থেকে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত খুন মৃতদেহটি ফেলে পালানো হয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান শান্তিনিকেতন থানার ওসি ডলিম মণ্ডল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, এই এলাকায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা আছে। তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই এই ঘটনার রহস্যভেদ করা সম্ভব হবে বলে আশাবাদী তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ