Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ির ভিতর থেকে রক্তাক্ত দেহ মহিলার, খুনের সন্দেহ পুলিশের

ইংলিশবাজারের এক বাড়ি থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার।  আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানা এলাকার মিল্কি অঞ্চলের খাসকোল এলাকায়।

বাড়ির ভিতর থেকে রক্তাক্ত দেহ মহিলার, খুনের সন্দেহ পুলিশের
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারের এক বাড়ি থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। আজ, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানা এলাকার মিল্কি অঞ্চলের খাসকোল এলাকায়। মৃতের নাম দয়া চৌধুরী (৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকেই দেখেন রক্তাক্ত অবস্থায় মহিলা মাটিতে পড়ে আছেন। মৃত্যু হয়েছে তার।

Advertisement

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মিল্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেইসময় বাড়িতে তিনি একাই ছিলেন। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি ইট। তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য পাঁঠানো হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে হয়েছে জানিয়েছেন পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। খোঁজ করা হচ্ছে এলাকার সিসিটিভি ফুঁটেজের।

Advertisement
সম্পর্কিত সংবাদ