বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: মেঝেতে নগ্ন অবস্থায় পড়ে মহিলা। কয়েকজন এলোপাথাড়িভাবে লাথি মেরেই চলেছেন। যন্ত্রণায় চিৎকার করছেন তিনি। কিন্তু কেউই তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে আসেননি। এমনই বর্বোরচিত ঘটনার সাক্ষী থাকল অসমের গুয়াহাটি। বৃহস্পতিবার সেখানকার খানাপাড়া এলাকার ‘দ্য লোকালস ক্যাফে অ্যান্ড লাউঞ্জ’ নামে এক নাইট ক্লাবে এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, নাইট ক্লাবের মহিলা ও পুরুষ বাউন্সাররাই ওই মহিলার উপর নির্যাতন চালিয়েছেন। এরপরই পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।



