Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওড়িশায় সন্তানের সামনেই মহিলাকে গণধর্ষণ, ধৃত দুই

বিজেপি শাসিত ওড়িশায় মহিলাকে সন্তানের সামনেই গণধর্ষণের অভিযোগ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারি, কেওনঝড়ে

ওড়িশায় সন্তানের সামনেই মহিলাকে গণধর্ষণ, ধৃত দুই
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কটক: বিজেপি শাসিত ওড়িশায় মহিলাকে সন্তানের সামনেই গণধর্ষণের অভিযোগ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারি, কেওনঝড়ে। 

Advertisement

সূত্রের খবর, একটি অনুষ্ঠান বাড়ি থেকে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ওই মহিলা জোদা থানার ভাগলপুর এলাকায় ফিরছিলেন। রাত ন’টা নাগাদ তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নামে বাসুদেব গাগরাই (৩৪) নামে এক যুবক গাড়িতে লিফ্ট দেন। গোবর্ধনপুর রোডের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই মহিলাকে তার সন্তানের সামনেই ধর্ষণ করে। এর মধ্যেই শুকলাল মুন্ডা (৪৪) নামে আরও এক ব্যক্তি ওই এলাকায় পৌঁছায়। ওই মহিলাকে বাঁচানোর পরিবর্তে সেও তাঁর উপর যৌন নির্যাতন চালায়। এমনকি ধর্ষণের সময় তাদের একজন মহিলার গাল কামড়ে নেয় বলে অভিযোগ। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত দু’জন এলাকা ছেড়ে পালায়। ঘটনাস্থল থেকে ওই মহিলা বাড়ি ফিরে এসে প্রথমে চুপ ছিলেন। পরে গালে গভীর ক্ষত দেখে তাঁর স্বামী লাগাতার প্রশ্ন করতে থাকেন। তখনই তিনি সব কথা খুলে বলেন। গত ৩ মার্চ ওই মহিলা ও তাঁর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করেছে।

সম্পর্কিত সংবাদ