Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, ধৃত ১

রামপুরহাটের ছিটাসপুর গ্রামে বাড়িতে ঢুকে মাঝবয়সি এক মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল পুলিস।

রামপুরহাটে মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, ধৃত ১
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটের ছিটাসপুর গ্রামে বাড়িতে ঢুকে মাঝবয়সি এক মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম দোদন মাল(৩৮)। তার বাড়ি ছিটাসপুরেই। শুক্রবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, বিচারক ধৃতের তিনদিন পুলিস হেফাজত মঞ্জুর করেছেন। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, বছর আটচল্লিশের ওই মহিলার স্বামী অনেক আগেই মারা গিয়েছেন। তিনি বৃদ্ধা মায়ের সঙ্গে থাকেন। অভিযোগ, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ দোদন তাঁর বাড়িতে ঢুকে মুখে গ্যাস জাতীয় কিছু দেয়। তারপর গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে। এমনকী, মহিলাকে খুনের চেষ্টাও করে। ধস্তাধস্তিতে মহিলার গলা ও মুখের কিছুটা কেটে যায়। পরে চিৎকার করলে পাশের ঘর থেকে বৃদ্ধা মা ও প্রতিবেশীরা বেরিয়ে এলে পালিয়ে যায় ওই যুবক। মহিলাকে রক্তাক্ত অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে মহিলার মা বিষয়টি গ্রামবাসীদের জানান।  রাতেই গ্রামের লোকজন ওই যুবকের বাড়ি যায়। কিন্তু সে তখন বাড়িতে ছিল না। খবর পেয়ে পুলিস এসে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে। পরে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতার পরিবার অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ