কলকাতা, ৩ জানুয়ারি: কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। যার ফলে গায়েব কনকনে শীতের আমেজ। ব্যতিক্রম নয় কলকাতা। গত চারদিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি বেড়েছে। আজ, শনিবার তা ফের পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। আগামী দু’দিনে তা আরও ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। যদিও বাংলা থেকে এখনই শীত বিদায়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী বুধবার থেকে তাপমাত্রা ফের নামতে শুরু করবে বলে পূর্বাভাসে জানিয়েছেন তাঁরা।



