ক্রাইস্টচার্চ: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কেন উইলিয়ামসন। শুক্রবার নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ড সফরের মাঝপথে ৩৫ বছর বয়সি তারকার অবসর ঘোষণায় রীতিমতো স্তম্ভিত ক্রিকেট মহল। সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পরেই ক্রিকেটকে আলবিদা জানালেন উইলিয়ামসন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘অবসর নেওয়ার এটাই সঠিক সময়। দেশের হয়ে সবসময় সেরাটা দিয়েছি। এত বছর ধরে নিউজিল্যান্ড দলের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। তবে এখন আর জোর খেলে যাওয়া উচিত নয়। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম।’



