পঞ্চম ম্যাচেও ধরাশায়ী কিউয়ি ব্রিগেড, ৩-১ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া
  • ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

বে ওভাল, ১৫ নভেম্বর: আজ, রবিবার ওয়ান ডে সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডকে ২২ রানে হারাল ভারত। টিম ইন্ডিয়া সিরিজ জিতল ৩-১ ব্যবধানে। এদিন বে ওভালের স্টেডিয়ামে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্ট্যান্টনার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নামেন ভারতীয় ব্যাটাররা। শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। ৫.৩ ওভারে হিটম্যান রোহিত শর্মা ৭ রানে ফিরে যান। ৫ রানের মাথায় ম্যাথুর বলে সেইফোর্টের হাতে ক্যাচ তুলে ফেরেন কোহলিও। ওপেনার ঋতুরাজও প্যাভিলিয়নে ফিরে যান ১৮ রানে। অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন মাত্র ২২ রান। ৪ উইকেট খুইয়ে দলের রান তখন ৮৬। ম্যাচের হাল ধরেন অক্ষর এবং কিপার ঈশান। দুজনেই ৪৬ রান করে আউট হন। স্যান্টনারের বলে কেলির হাতে ক্যাচ তুলে ২২ রানে আউট হন নমন। এরপর আকিব (৫), যশ (০) এবং অর্শদীপ (১৪) রানে আউট হন। শেষ পর্যন্ত ১৪ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। কিউয়িদের হয়ে ৩টি করে উইকেট নেন জ্যাকব এবং স্যান্টনার। ২টি উইকেট পান ম্যাথু ফিশার। ১টি করে উইকেট আসে ব্লেয়ার এবং ব্রেসওয়েলের ঝুলিতে।

Advertisement

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিপার সেইফোর্ট ১৪ রানে ফিরে যান। ২২ রানে প্যাভিলিয়নে ফেরেন ইয়ং। ২৪ রানের মাথায় অর্শদীপের বলে বোল্ড হন কেলি। সিরাজের বলে বোল্ড হন ফিন অ্যালেন (১)। ১৯ রানে আউট হন ব্রেসওয়েল। যশ ঠাকুরের বলে বোল্ড হন ফক্সক্রফট (৩১)। অধিনায়ক স্যান্টনার করেন মাত্র ২৪ রান। অর্শদীপের বলে ঈশানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্রিস্টিয়ান (১৬)। ৯ রানের মাথায় অক্ষরের বলে কোহলির হাতে ক্যাচ তুলে ফিরে যান জ্যাকব ডাফিও।  ব্লেয়ার আউট হন ১৪ রানে। শেষ পর্যন্ত ৩ রান করে অপরাজিত ছিলেন ম্যাথু ফিশার। ৪৮.১ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় টিম নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৩টি উইকেট নেন অর্শদীপ। ২টি করে উইকেট পান সিরাজ এবং অক্ষর। ১টি করে উইকেট আসে আকিব, যশ এবং নমনের ঝুলিতে।  ২২ রানে পঞ্চম ওয়ান ডে ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজে জয়ী হয় ৩-১ ব্যবধানে। প্লেয়ার অব দ্য ম্যাচ হন অর্শদীপ এবং প্লেয়ার অব দ্য সিরিজ হন গুরনোর।