আমস্টারডাম: উয়েফা নেশনস লিগে গ্রিসকে নিয়ে ছেলেখেলা নেদারল্যান্ডসের। শুক্রবার ঘরের মাঠে প্রতিপক্ষকে ৭ গোলের মালা পরাল জাভি ব্রিগেড। দুরন্ত হ্যাটট্রিক তিজানি রেইডার্সের। জোড়া লক্ষ্যভেদ জুরিয়েন টিমবের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ক্রাইসেনসিও সামেরভিলে ও ডনয়েল মালেন। এই জয়ের সুবাদে নক-আউটের পথে এক পা বাড়িয়ে রাখলেন ডাচরা। গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে ৩-১ গোলে হারাল জার্মানি। ম্যাচে বিজয়ী দলের হয়ে জাল কাঁপান ফ্লোরিয়ান রির্টজ ও ব্রেজান গ্রুদা। অপর গোলটি আত্মঘাতী। সার্বিয়ার একমাত্র গোলদাতা স্রেদান বাবিচ। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর তৃতীয় স্থানে রইল জার্মানি।
Advertisement



