ওয়েলিংটন: টেস্ট সিরিজের ঠিক আগে ভারতীয় স্কোয়াডে পরিবর্তন। স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে সুযোগ পেলেন পেসার গুরনুর ব্রার। নিউজিল্যান্ডের সিম-সহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখেই শেষ মুহূর্তে এই রদবদল। অন্যদিকে, একেবারেই ফর্মে নেই কুলদীপ। তাই তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
এদিকে, নিউজিল্যান্ডে পৌঁছে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ঋষভ পন্থ। বেসিন রিজার্ভে টেস্টের প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। সেখানে লাল বলের সঙ্গে সড়গড় হওয়ার চেষ্টায় ঘাম ঝরাচ্ছেন টেস্ট ক্যাপ্টেন শুভমান গিল, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাদিক্কাল, সাই সুদর্শন, ধ্রুব জুরেলরা। আছেন যশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররাও।



