Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যদের সঙ্গে হাত মেলাবেন কি? যা বললে পাক অধিনায়ক

চলতি বছরে পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে এশিয়া কাপে প্রতিপক্ষ পাকিস্তান দলের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তা নিয়ে কম জলঘোলা হয়নি।

সূর্যদের সঙ্গে হাত মেলাবেন কি? যা বললে পাক অধিনায়ক
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

কলম্বো, ১৪ ফেব্রুয়ারি: রবিবার কলম্বোয় ভারত-পাক মহারণ। এই মেগা ম্যাচ ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। চলতি বছরে পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে এশিয়া কাপে প্রতিপক্ষ পাকিস্তান দলের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে বিশ্বকাপে কি দু’দলের অধিনায়ককে হাত মেলাতে দেখা যাবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। ম্যাচের ঠিক আগের দিন শনিবার সাংবাদিক বৈঠকে এনিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পাক অধিনায়ক সলমন আঘা। বুঝিয়ে দিলেন, হাত মেলাতে তাঁর আপত্তি নেই। তবে সবটাই ভারতের উপরে।

Advertisement

এদিন সলমন বলেন, ‘সব সময়ে খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে মাঠে নামা উচিত। আমার ব্যক্তিগত মতামত এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে যেভাবে এতোদিন খেলা হয়েছে এসেছে, সেই রীতি মেনে চলাই উচিত। বাকিটা ওরাই (ভারত) ঠিক করুক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ