Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিহার ভোটের আগেই নাড্ডার উত্তরসূরির নাম ঘোষণা? জল্পনা তুঙ্গে

বিহারে বিধানসভা নির্বাচনের আগেই  কি নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে চলেছে বিজেপি? রাজধানীর রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।

বিহার ভোটের আগেই নাড্ডার উত্তরসূরির নাম ঘোষণা? জল্পনা তুঙ্গে
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: বিহারে বিধানসভা নির্বাচনের আগেই  কি নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে চলেছে বিজেপি? রাজধানীর রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। 

Advertisement

২০২০ সালের জানুয়ারি থেকে পদ্ম পার্টির সভাপতি পদে আছেন জগৎপ্রকাশ নাড্ডা। তার আগে ২০১৯ সালে তাঁর কাঁধে ন্যস্ত করা হয় দলের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব। নাড্ডার উত্তরসূরি কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা দীর্ঘদিনের। বিজেপির নিয়ম অনুযায়ী, দেশের অন্তত অর্ধেক রাজ্যে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে সর্বভারতীয় স্তরে তা করা যায় না। বর্তমানে রাজ্যে রাজ্যে সেই প্রক্রিয়া প্রায় শেষ। এর আগে শোনা গিয়েছিল, ১৫ জুলাইয়ের মধ্যে নাড্ডার উত্তরসূরি বেছে নেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। সূত্রের খবর, দলের সর্বোচ্চ পদে সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে বিজেপির হাই কমান্ড। আগামী ৯ সেপ্টেম্বর দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। তার পরে দলীয় সভাপতি নির্বাচন নিয়ে বিজেপিতে আলোচনা প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা। এর পরে ঘোষণা করা হবে সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট।
যদিও বিজেপি নেতাদের অন্য একটি অংশের বক্তব্য, নতুন সভাপতির নাম ঘোষণায় বছর গড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে তাঁদের ব্যাখ্যা, এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো বিষয় দলের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে নেতৃত্বকে। তাই সবকিছু মিটে যাওয়ার পর, চলতি বছরের শেষে কেন্দ্রীয় স্তরে দলের সাংগঠনিক নির্বাচনের পথে হাঁটতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ