কলকাতা: বৃষ্টি কমতেই ভ্যাপসা গরমে নাহেজাল অবস্থা কলকাতাবাসীর। আজ, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তালিকায় আছে কলকাতাও। এদিন শহরের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী সপ্তাহেও বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। সেই সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। এমনই জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।



