Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামী তোতলা, সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ

স্বামী ‘তোতলা’। তাই ভিন রাজ্যে থাকা স্বামীর সঙ্গে ফোনে ‘মনের কথা’ বলে শান্তি হয় না

স্বামী তোতলা, সন্তানকে নিয়ে  প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: স্বামী ‘তোতলা’। তাই ভিন রাজ্যে থাকা স্বামীর সঙ্গে ফোনে ‘মনের কথা’ বলে শান্তি হয় না। তাছাড়া নিয়মিত বাড়িও আসেন না স্বামী। সেই ‘বিতৃষ্ণা’ থেকেই স্বামীকে ছেড়ে সাড়ে তিন বছরের সন্তানকে নিয়ে পালালেন এক গৃহবধূ। দাসপুর থানার জোতগোবর্ধনের বাসিন্দা ওই গৃহবধূর নাম জ্যোতি মাইতি ঘোড়ই। ১১ মার্চ ব্যাঙ্কে আধার কার্ড সংশোধন করার নাম করে তিনি বেরিয়ে যান। এনিয়ে গৃহবধূর বাবা ভাটা ঘোড়ই দাসপুর থানায় লিখিত অভিযোগও করেন। পুলিস জানিয়েছে, গৃহবধূর পালিয়ে যাওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরই তিনি তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে থানায় এসে উপস্থিত হয়ে সাফ জানিয়ে দিয়েছেন, স্বামীর সঙ্গে তিনি সংসার করবেন না। তাই এনিয়ে পুলিসের আর কিছু করার নেই। তাঁর শাশুড়ি কল্পনাদেবী জানান, বউমা যাওয়ার সময় নিজের সমস্ত নথি ও ছেলের জন্ম সার্টিফিকেট সঙ্গে নিয়ে গিয়েছে। গৃহবধূর বর্তমানে বয়স ২০ বছর। বছর পাঁচেক আগে জোতগোবর্ধনের বাসিন্দা পেশায় স্বর্ণশিল্পী সৌরভ মাইতির সঙ্গে তাঁর বিয়ে হয়। শাশুড়ি, দিদি শাশুড়ি এবং স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার চলছিল। জ্যোতি-সৌরভের সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। কয়েক মাস আগে গৃহবধূর হাতে ‘বড় মোবাইল’ আসার পর রাধাকান্তপুরের সমবয়সি এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর আলাপ হয়। সেখান থেকেই প্রেম পর্বের শুরু। 

Advertisement

মঙ্গলবার জ্যোতি বাড়িতে না ফেরায় বুধবার গৃহবধূর ছবি সহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। পুলিস জানায়, তখনই জ্যোতি ও তার প্রেমিক রাজু সামন্ত ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে প্রেমিক-যুগল পুলিসের সঙ্গে যোগাযোগ করে একসঙ্গে থাকার প্রস্তাব দেন। পুলিস জ্যোতির বাপের বাড়ির লোকেদের ডাক পাঠান। জ্যোতির মা কল্পনা ঘোড়ই পুলিসের সামনেই মেয়েকে বার বার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু মেয়ে সাফ জানিয়ে দেন, স্বামী এমনিতেই বছরে কয়েকদিন করে বাড়ি আসেন। তাকে কাছে পাওয়া যায় না। তার উপর তোতলা উচ্চারণের জন্য কথা বলে মন ভরে না। এভাবে কোনও স্বামীর সঙ্গে থাকা যায় না। রাজুর সঙ্গেই তিনি সন্তানকে নিয়ে সারা জীবন কাটাতে চান।

Advertisement
সম্পর্কিত সংবাদ