নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান লেবার কনফারেন্স (আইএলসি) নিয়ে কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তৃণমূল সাংসদ দাবি করেন, ১০ বছর অতিক্রান্ত। কেন আইএলসি হয়নি? এবিষয়ে যথাযথ পদক্ষেপ করা প্রয়োজন। বৃহস্পতিবার দিল্লিতে সংসদের লেবার বা শ্রম বিষয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কনফারেন্সের বিষয়টি তুলে ধরেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।



