Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তরে কেন মার্কিন রাষ্ট্রদূত? তোপ বিরোধীদের

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার। এরই মধ্যে হরিয়ানার চণ্ডীমন্দিরে ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তরে যাওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তরে কেন মার্কিন রাষ্ট্রদূত? তোপ বিরোধীদের
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার। এরই মধ্যে হরিয়ানার চণ্ডীমন্দিরে ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তরে যাওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সোমবার দুপুরে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে চণ্ডীগড়ে নামলাম। ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ মার্কিন রাষ্ট্রদূতের পোস্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অন্যতম তুরুপের তাস ওয়েস্টার্ন কমান্ড। অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সেনাঘাঁটি। সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সফর নিয়ে সংগত কারণেই উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী শিবির। তাদের দাবি, আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে মোদি সরকার। মার্কিন রাষ্ট্রদূতের সেনাশিবির সফর তারই প্রমাণ।

Advertisement

এক্স হ্যান্ডলে কেরল কংগ্রেসের তোপ, ‘অতীতে এই সরকারের আশীর্বাদে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে প্রবেশের অনুমতি পেয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তখন অনেকেই বলেছিলেন যে, মোদি যা করেন ভালোর জন্যই করেন। সেই তুলনায় মার্কিন রাষ্ট্রদূতের সফর খুব তুচ্ছ।’ উদ্ধবপন্থী শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘আমেরিকা যা চাইছে ভারত সেটাই করছে। সোশ্যাল মিডিয়ায় ভারত-পাক যুদ্ধবিরতির কথা প্রথম ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন রাষ্ট্রদূত নিজের দেশের হয়ে দায়িত্ব পালন করছেন। আমাদের জন্য কে কাজ করছেন? এই প্রশ্নের উত্তরটা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ