Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাইকারি বাজারের মুদ্রাস্ফীতিতে স্বস্তি

নিত্যদিনের কেনাকাটায় কোনও প্রভাব বোঝা দায়। কিন্তু সরকারি হিসেবের খাতায় মুল্যবৃদ্ধি কমছে। সোমবারই সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে, খুচরো মুদ্রাস্ফীতি গত ৮ বছরে সবচেয়ে তলানিতে।

পাইকারি বাজারের মুদ্রাস্ফীতিতে স্বস্তি
  • ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: নিত্যদিনের কেনাকাটায় কোনও প্রভাব বোঝা দায়। কিন্তু সরকারি হিসেবের খাতায় মুল্যবৃদ্ধি কমছে। সোমবারই সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে, খুচরো মুদ্রাস্ফীতি গত ৮ বছরে সবচেয়ে তলানিতে। এরইমধ্যে পাইকারি মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতিও তাল মিলিয়ে নিম্নমুখী। মঙ্গলবার প্রকাশিত তথ্য বলছে, সেপ্টেম্বরে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ০.১৩ শতাংশ। আগের মাস আগস্টে এই হার ছিল ০.৫২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ১.৯১ শতাংশ।

Advertisement

সবজি, গম, ডাল ও তৈলবীজের মতো পণ্যের দাম হ্রাসের জেরেই সেপ্টেম্বরে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি মাথা নুইয়েছে বলে মত অর্থনীতিবিদদের। সেই সঙ্গে আগের মাসের থেকেই দানাশস্য ও ধানের দাম কমেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ