মাথাপিছু উৎপাদনে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ: আইএমএফ
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মাথাপিছু উৎপাদনে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২ হাজার ৮৮৬ ডলার। সেখানে ভারতের মাথাপিছু জিডিপি বা উৎপাদনে ২ হাজার ৭৪৯ ডলার। 

Advertisement

দেশের প্রতিটি মানুষ গড়ে কত সম্পদ উৎপাদন করছে, তার হিসাবকে বলা হয় মাথাপিছু জিডিপি। দেশের মোট সম্পদকে, জনসংখ্যা দিয়ে ভাগ করে এই পরিসংখ্যান পাওয়া যায়। এই মুহূর্তে উন্নয়নশীল দেশগুলির গড় মাথাপিছু জিডিপি ৭ হাজার ৭৪৬ ডলার। গোটা বিশ্বের নিরিখে এই গড় ১৫ হাজার ৮৮৯ ডলার।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের মাথাপিছু উৎপাদন দাঁড়াবে ৩ হাজার ২১৯ ডলার, ভারতের ৩ হাজার ২১৯ ডলার। ২০২৮ সালেও এই ক্ষেত্রে এগিয়ে থাকবে পদ্মাপাড়ের দেশটি। ২০২৯ সালে ফের এগিয়ে যাবে ভারত। সেবছর ভারতের মাথাপিছু জিডিপি হবে ৩ হাজার ৬৬১ ডলার, বাংলাদেশের ৩ হাজার ৩৩৪ ডলার। গত এপ্রিল মাসেও এই তথ্য প্রকাশ করেছিল আইএমএফ। সেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৯১১ ডলার। ভারতের ২ হাজার ৮১২ ডলার।