অক্টোবরে ৬ শতাংশ ছাড়াতে পারে খুচরো মুদ্রাস্ফীতির হার
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির হার থেকে এখনই রেহাই মিলবে না। অক্টোবর মাসে পাইকারি মুদ্রাস্ফীতির (হোলসেল প্রাইস ইনডেক্স) হার পৌঁছাবে ১২ শতাংশে। পাল্লা দিয়ে বাড়বে খুচরো মুদ্রাস্ফীতিও। চলতি মাসেই তা ৬ শতাংশ ছাড়াতে পারে। বৃহস্পতিবার ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের দেওয়া এক রিপোর্টে এমনই তথ্য জানা গিয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টে দাবি করা হয়েছে, এই পরিস্থিতির জন্য দায়ী আবহাওয়া ও জ্বালানির দামের আকস্মিক পরিবর্তন। পরিস্থিতি যেদিকে এগচ্ছে, তাতে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাইকারি মুদ্রাস্ফীতি কমার তেমন কোনো সম্ভাবনা নেই। এনিয়ে সংস্থার মুখ্য অর্থনীতিবিদ দেবেন্দ্র কুমার পন্ত জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতির স্থায়ী সমাধান হলে মুদ্রাস্ফীতি কমতে পারে।

Advertisement