ইপিএফ এটিএম চালু নিয়ে আতান্তরে কেন্দ্র
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফ এটিএম এবং ইউপিআই পরিষেবা চালু নিয়ে অন্ধকারেই মোদি সরকার। এমনকি আসন্ন দীপাবলিতেও এসংক্রান্ত পরিষেবা চালু হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। অন্তত এমনই জানা যাচ্ছে শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে। এখানেই শেষ নয়। শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও কর্তাব্যক্তিদের সামনে এই মুহূর্তে নতুন সমস্যার উদ্ভব হয়েছে। কারণ দীপাবলির পর ইউপিআইয়ের লেনদেনে শর্তসাপেক্ষে মাশুল ধার্য করার ইঙ্গিত দিয়েছে মোদি সরকার। এখন যদি ইপিএফের ক্ষেত্রে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন শুরু হয়, তাহলে সেক্ষেত্রেও কি মাশুল গুণতে হবে? আপাতত এপ্রশ্নেরই উত্তর হাতড়াচ্ছেন ইপিএফও আধিকারিকরা। যদি এক্ষেত্রে ইউপিআই লেনদেনে মাশুল গুণতে হয়, তাহলে পুরো প্রক্রিয়া ফের নতুন করে তৈরি করতে হবে। এপ্রেক্ষিতে তাই পুরো পরিষেবা চালুর সিদ্ধান্ত অন্তত কিছুদিন স্থগিত রাখা যায় কি না, সেই ব্যাপারেও চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Advertisement