Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাইকারি মুদ্রাস্ফীতি দু’বছরে সর্বনিম্ন

খাতায় কলমে পাইকারি বাজারে স্বস্তি। জুলাই মাসে ফের নিম্নমুখী পাইকারি মূল্য সূচক (ডব্লুপিআই)। পাইকারি মুদ্রাস্ফীতির হার নেমে গেল শূন্যেরও নীচে, অর্থাৎ ঋণাত্মকে।

পাইকারি মুদ্রাস্ফীতি দু’বছরে সর্বনিম্ন
  • ১৬ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

মুম্বই: খাতায় কলমে পাইকারি বাজারে স্বস্তি। জুলাই মাসে ফের নিম্নমুখী পাইকারি মূল্য সূচক (ডব্লুপিআই)। পাইকারি মুদ্রাস্ফীতির হার নেমে গেল শূন্যেরও নীচে, অর্থাৎ ঋণাত্মকে। টানা দ্বিতীয় মাস এই ধারা অব্যাহত।  জুলাইয়ে তা কমে হয়েছে মাইনাস ০.৫৮ শতাংশ। এই হার দু’বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। খাদ্যদ্রব্যের দাম কমায় পাইকারি মূল্য সূচক মাথা নামিয়েছে।  কেন্দ্রের হিসেব বলছে, পেঁয়াজের দাম কমেছে ৪৪.৪ শতাংশ, আলুর ৪১.৩ শতাংশ, ডালের ১৫.১২ শতাংশ, মাছ-ডিম-মাংসের ১.০৯ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ