Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

জনের বিপরীতে কে?

ফের অ্যাকশনে অভিনেতা জন আব্রাহাম। সৌজন্যে আসন্ন ছবি ‘ফোর্স ৩’। ভব ধুলিয়ার পরিচালনায় ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির ছবির কাজ শুরু হয়েছে পুরোদমে।

জনের বিপরীতে কে?
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

ফের অ্যাকশনে অভিনেতা জন আব্রাহাম। সৌজন্যে আসন্ন ছবি ‘ফোর্স ৩’। ভব ধুলিয়ার পরিচালনায় ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির ছবির কাজ শুরু হয়েছে পুরোদমে। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখা। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই আবহে প্রশ্ন উঠছিল, জনের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে? একাধিক নায়িকার নাম নিয়ে চর্চাও চলছিল। অবশেষে মিলল সিলমোহর। জানা গিয়েছে, অভিনেত্রী মীনাক্ষী চৌধুরীকে কাস্ট করা হয়েছে মুখ্য চরিত্রে। ‘লাকি ভাস্কর’ সহ বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে নজর কেড়েছিলেন মীনাক্ষী।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ