২০০ পর্বের গণ্ডি পেরল স্টার জলসার ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’। মানালি মনীষা দে, সব্যসাচী চৌধুরী, শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক ইতিমধ্যে পছন্দ করেছেন দর্শক। তারই প্রমাণ মিলল এই সেলিব্রেশনে। সোমবার শ্যুটিংয়ের মাঝেই উদযাপনে মাতেন কলাকুশলীরা। বর্তমানে অল্প সময়ে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়াই ট্রেন্ড। সেই ট্রেন্ডকে বুড়ো আঙুল দেখিয়ে ২০০ পর্বের গণ্ডি পেরনো যে মুখের কথা নয়, তা সাফ বুঝিয়ে দিলেন অভিনেতারা টিমের সদস্যরা একসঙ্গে কেক কাটেন ।
Advertisement



