আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, বেনারসি-গয়নায় বাঙালি সাজে কনের বেশে শ্রুতি দাস!
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরিচালক ও প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন শ্রুতি দাস। এবার সামাজিক বিয়ের পালা। সূত্রের খবর, আগামী ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। বছর তিনেক আগে জুলাই মাসে কাছের মানুষদের নিয়ে আংটি বদল করেন। সেই সময় কাউকে কিছু টের পেতে দেননি এই জুটি। যদিও সম্পর্কের কথা কখনো গোপন করেননি তাঁরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিবাহিত বলেই নিজের পরিচয় দেন ছোটোপর্দার ‘রাঙা বউ’। এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’র শুটিংয়ে ব্যস্ত শ্রুতি। তার ফাঁকেই চলছে বিয়ের তোড়জোড়। সামাজিক বিয়ের আগে পরপর আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কাটোয়ার মেয়ে শ্রুতি ও স্বর্ণেন্দুর বিয়ের আসর বসবে দক্ষিণ কলকাতাতে। জানা গিয়েছে, বিশেষ দিনে বাঙালি সাবেকি সাজে সেজে উঠবেন তিনি। পরবেন বেনারসি ও গয়না। বিয়ের ভোজেও থাকবে বাঙালি আয়োজন। 

Advertisement