ওয়াশিংটন, ১৬ জুলাই: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন। সেখানেই নিরাপত্তায় বিঘ্ন! হোয়াইট হাউসের ফেন্সিংয়ে কেউ বা কারা কোনও বস্তু ছোড়ে বলে জানতে পারেন নিরাপত্তারক্ষীরা। যার ফলে মঙ্গলবার(স্থানীয় সময়) হুড়োহুড়ি পড়ে যায় মার্কিন প্রশাসনিক ভবনে। নিরাপত্তার কথা মাথাতে রেখে বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় হোয়াইট হাউস। বন্ধ করে দেওয়া হয় সমস্ত কাজও। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় কর্মীদের। পরে জানা যায়, কোনও এক ব্যক্তি হোয়াইট হাউসের নর্থ লেনের ফেন্সিংয়ে মোবাইল ছোড়েন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় মার্কিন সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউস চত্বর কিছুক্ষণের জন্য লকডাউন করে দেওয়া হয়। গোটা এলাকা ঘিরে ফেলেন মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। হোয়াইট হাউস মুখী রাস্তায় সাময়িকের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।



