Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় শিল্পসড়ক তৈরি, রক্ষণাবেক্ষণের টাকা আসবে কোথা থেকে, রাজ্যকে চিঠি এইচডিএর

বন্দর শহরে শিল্পসড়ক তৈরি ও তার রক্ষণাবেক্ষণের অর্থের সংস্থান কীভাবে হবে সেবিষয়ে পরামর্শ চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ(এইচডিএ)।

হলদিয়ায় শিল্পসড়ক তৈরি, রক্ষণাবেক্ষণের টাকা আসবে কোথা থেকে, রাজ্যকে চিঠি এইচডিএর
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: বন্দর শহরে শিল্পসড়ক তৈরি ও তার রক্ষণাবেক্ষণের অর্থের সংস্থান কীভাবে হবে সেবিষয়ে পরামর্শ চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ(এইচডিএ)। সংস্থার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বুধবার এখবর জানান এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর। 

Advertisement

জানা গিয়েছে, হলদিয়ার শিল্প সড়কে টোল ট্যাক্স আদায় করে নতুন রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণের চিন্তাভাবনা চলছে। দেড় দশক আগে অন্যতম শিল্পসড়ক এইচপিএল লিঙ্ক রোডে এইচডিএর পক্ষ থেকে টোল ট্যাক্স আদায়ের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরে এইচডিএ ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। এবার ফের নতুন করে সেই পথে হাঁটার জন্য আলোচনা চলছে। এইচডিএর সিইও বলেন, এইচডিএ টোল ট্যাক্স বসানো নিয়ে সরাসরি কোনও আবেদন রাজ্যের কাছে করেনি। রাজ্যের বিশেষজ্ঞ টিম পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। 
সোমবার এইচডিএর বোর্ড মিটিংয়ে এনিয়ে আলোচনা হয়। এইচডিএ সূত্রে জানা গিয়েছে, সংস্থার অধীন ৩০ কিলোমিটারের বেশি ইন্ডাস্ট্রিয়াল রিং রোড রয়েছে। ওই রাস্তা চারভাগে বিভক্ত। এইচপিএল লিঙ্ক রোড, মঞ্জুশ্রী-মিৎসুবিশি রোড, হলদিয়া এনার্জি-মিৎসুবিশি রোড ও চিরঞ্জীবপুর-এক্সাইড রোড। এই ইন্ডাস্ট্রিয়াল রোডের নিয়মিত রক্ষণাবেক্ষণই এখন এইচডিএর মাথাব্যথার কারণ। ওই রাস্তার বড় অংশ বেহাল। এনিয়ে শিল্প সংস্থাগুলি প্রায়ই বিভিন্ন বৈঠকে এইচডিএ ও জেলা প্রশাসনকে অভিযোগ করছে। সম্প্রতি শিল্প সংস্থাগুলির সঙ্গে জেলা প্রশাসনের পর্যালোচনা বৈঠকে জেলাশাসককে রাস্তা নিয়ে একাধিক সংস্থা অভিযোগ জানায়। শিল্প সংস্থাগুলিকে রাস্তার রক্ষণাবেক্ষণে অর্থ সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসার আবেদন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী। কিন্তু শিল্প সংস্থাগুলির বক্তব্য, তারা পুরসভাকে কোটি কোটি টাকা হোল্ডিং ট্যাক্স দেয়। সরকারকে এত টাকা দেওয়ার পরও কেন তারা রাস্তা সংস্কারে টাকা খরচ করবে তা নিয়ে প্রশ্ন ওঠে। এই টানাপোড়েনে হলদিয়া শিল্পাঞ্চলে রাস্তার অবস্থা বছরের পর বছর বেহাল হয়ে পড়ে রয়েছে।
এইচডিএর চেয়ারম্যান জ্যেতির্ময় কর বলেন, কোটি-কোটি টাকা খরচে তৈরি ইন্ডাস্ট্রিয়াল রোড রক্ষণাবেক্ষণের অর্থ আমাদের কাছে নেই। নতুন রাস্তা সম্প্রসারণের কথা ভাবা যাচ্ছে না। এজন্য রাজ্য সরকারের কাছে পরামর্শ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 
জানা গিয়েছে, এইচপিএল রোড সম্প্রসারণের জন্য ১৬কোটি টাকার ডিপিআর তৈরি হয়ে পড়ে রয়েছে। কিন্তু আর্থিক সঙ্কটে ভুগছে এইচডিএ। জানা গিয়েছে, এইচডিএর কয়েকজন সদস্য ওই অর্থ সংস্থানের জন্য খুব তাড়াতাড়ি মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে দরবার করবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ