Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১০০৮ কুণ্ডীয় মহাযজ্ঞের সাক্ষী থাকবে বাংলা, কবে?

আগামী নববর্ষে পশ্চিমবঙ্গে ১০০৮ কুণ্ডীয় মহাযজ্ঞ ও বৃহৎ সনাতনী মহা-অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই

১০০৮ কুণ্ডীয় মহাযজ্ঞের সাক্ষী থাকবে বাংলা, কবে?
  • ১৪ আগস্ট, ২০২৬ ১১:৩৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী নববর্ষে পশ্চিমবঙ্গে ১০০৮ কুণ্ডীয় মহাযজ্ঞ ও বৃহৎ সনাতনী মহা-অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। 

Advertisement

রামভদ্রাচার্যজি মহারাজের সান্নিধ্য ও দিকনির্দেশনায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে ধর্মান্তরিত হিন্দুদের সনাতন ধর্মে ঘর ওয়াপসি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার সংকল্প নিয়ে  বিশেষযজ্ঞ ও ধর্মীয় কর্মসূচির প্রস্তাব রয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে বুধবার রাতে তুলসী পীঠাধীশ্বর রামভদ্রাচার্যজি মহারাজের উত্তরসূরি আচার্য শ্রী রামচন্দ্র দাসজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের রূপরেখা নিয়েও দুইপক্ষের মধ্যে আলোচনা হয়।

আয়োজকরা জানিয়েছেন, ১০০৮টি যজ্ঞকুণ্ডে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে রাষ্ট্র, ধর্ম এবং সনাতন সমাজের বিভিন্ন সংকল্পকে সামনে রেখে মহাযজ্ঞ সম্পন্ন করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাংলায় নতুন সরকার গঠন হয়েছে সেই জন্য হিন্দুত্ব, সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচির সঙ্গে যুক্ত উদ্যোগগুলিকে সম্পূর্ণ সহযোগিতা মিলবে। এই বৈঠকে কলকাতার বিভিন্ন শিল্পপতি, সমাজসেবী এবং বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আয়োজকদের লক্ষ্য, অনুষ্ঠানটিকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সনাতন ঐক্য, সাংস্কৃতিক জাগরণ এবং রাষ্ট্রহিতের বার্তা ছড়ানোর বৃহৎ মঞ্চ হিসেবে গড়ে তোলা।

Advertisement
সম্পর্কিত সংবাদ