Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

সাজ যখন বন্ধু

বন্ধু। ছোট্ট শব্দ। কিন্তু তার অভিঘাত অনেকখানি। অভিনেত্রী শোলাঙ্কি রায়ের কাছে বন্ধুত্বের সংজ্ঞা অনেকটা খোলা আকাশের মতো। স্কুল, কলেজ পেরিয়ে পেশাদার কাজের জগৎ।

সাজ যখন বন্ধু
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বন্ধু। ছোট্ট শব্দ। কিন্তু তার অভিঘাত অনেকখানি। অভিনেত্রী শোলাঙ্কি রায়ের কাছে বন্ধুত্বের সংজ্ঞা অনেকটা খোলা আকাশের মতো। স্কুল, কলেজ পেরিয়ে পেশাদার কাজের জগৎ। সেখানেও সমমনস্ক বন্ধু তৈরি হয়। কিন্তু প্রিয় বন্ধু বললেই মনে পড়ে সেই সব মুখ, যাদের কাছে অনায়াসে বলে ফেলা যায় সব কিছু। হাতে গোনা বন্ধু নায়িকার। তাতেই তিনি খুশি। বন্ধুদের সঙ্গে আড্ডা মানেই ফুরফুরে মেজাজ। তার মতো মানানসই স্টাইল করতে হবে। তাই তিনি বেছে নিয়েছেন একটি ড্রেস। রং হিসেবে হলুদ খুব উজ্জ্বল। যে কোনো বয়সে দারুণ মানায়। ছোটো ছোটো প্রিন্টেড নকশা রয়েছে। আর রয়েছে কালারফুল পেন্টিং। ঠিক রঙিন বন্ধুত্বের মতোই। এই ধরনের ড্রেস এখন ট্রেন্ডিং। বিভিন্ন অনুষ্ঠানে পরেন নানা বয়সের নারী। নিজেকে সঠিক ভাবে উপস্থাপন করতে পারাটাই আসল কথা। তার জন্য প্রয়োজন পোশাকে স্বাচ্ছন্দ্য। পাশাপাশি ব্যক্তিত্বের কথা ভুললে চলবে না। এমনিতে কম মেকআপ পছন্দ করেন শোলাঙ্কি। আর বন্ধুদের সঙ্গে আড্ডা সেশন থাকলে সেখানে নো মেকআপ লুকই শ্রেয়। এই ড্রেসটির সঙ্গেও একেবারে হালকা মেকআপ করেছেন তিনি। এমন পা ছড়িয়ে বসে সুখ-দুঃখের গল্প করতে পারার মধ্যে ধরা থাকে বন্ধুত্বের নানা রঙের পরশ। আর শোলাঙ্কির জীবনে বন্ধুরাই আসল রামধনু হয়ে উঠেছেন। 

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য  

Advertisement
সম্পর্কিত সংবাদ