Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাবের দুর্গাপুজোর থিম ‘প্রকৃতির সঙ্গে’, বিভিন্ন শস্য দিয়ে হচ্ছে মণ্ডপ

খুঁটিপুজোর মধ্য দিয়ে বুধবার থেকে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু করল ময়নাগুড়ির ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাব। এ বছর এই ক্লাবের পুজো ৬৪ বছরে পড়ল।

ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাবের দুর্গাপুজোর থিম ‘প্রকৃতির সঙ্গে’, বিভিন্ন শস্য দিয়ে হচ্ছে মণ্ডপ
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: খুঁটিপুজোর মধ্য দিয়ে বুধবার থেকে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু করল ময়নাগুড়ির ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাব। এ বছর এই ক্লাবের পুজো ৬৪ বছরে পড়ল। এবার পুজোর থিম ‘প্রকৃতির সঙ্গে’। মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখে শিলিগুড়িতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। যা তৈরি করছেন শিলিগুড়িরই শিল্পী বিক্রম পাল। মায়ের মূর্তির নাম দেওয়া হয়েছে ‘সোনার ফসলে তুমি দুর্গা’। 

Advertisement

এছাড়াও এবার ইয়ুথ ক্লাবের পুজোয় লাইটেও থাকছে চমক। আধুনিক নিয়ন লাইটিং থাকছে। চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা দর্শনার্থীদের আরও মুগ্ধ করে তুলবে বলে আশা পুজো উদ্যোক্তাদের। 
ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাবের পুজো কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন পবিত্র দেবগুপ্ত। যুগ্ম সম্পাদক বাবুয়া ভট্টাচার্য ও মনোজ সাহা। বুধবার খুঁটিপুজোর পর পাড়ার লোকজনের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। এবার মণ্ডপ তৈরি করছেন বালুরঘাটের শিল্পী। গোটা মণ্ডপ করা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে। এরমধ্যে রয়েছে ধান, পাট, গম সহ বিভিন্ন শস্য ছাড়াও পরিবেশবান্ধব সামগ্রী। 
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বিগত বছরগুলির মতো এ বছরও আনন্দনগরপাড়ার জর্দা সেতু থেকে প্রায় ৭০০ মিটার রাস্তাজুড়ে থাকবে আলোকসজ্জা। মণ্ডপ যে মাঠে বানানো হচ্ছে, তার আশপাশে থাকবে রকমারি খবারের দোকান। দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য করা হচ্ছে একটি বৈঠকখানাও। 
পুজো কমিটির সদস্যরা জানান, এ বছর মণ্ডপের ভিতর থিম অনুযায়ী সাউন্ড চলবে। মা’কে এবার প্রকৃতি রূপে তুলে ধরা হচ্ছে। মণ্ডপের ভিতর ১৫০টি ঝাড়বাতি ও ৬০০টি মডেল লাইট থাকবে। এছাড়াও তৈরি করা হচ্ছে বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের মডেল।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ