Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাবার শেষকৃত্য সেরে দলে যোগ দিচ্ছেন ওয়েল্লালাগে

বৃহস্পতিবার এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীনই এসেছিল দুঃসংবাদ। কিন্তু হার্ট অ্যাটাকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি দুনিথ ওয়েল্লালাগেকে।

বাবার শেষকৃত্য সেরে দলে যোগ দিচ্ছেন ওয়েল্লালাগে
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

আবু ধাবি: বৃহস্পতিবার এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীনই এসেছিল দুঃসংবাদ। কিন্তু হার্ট অ্যাটাকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি দুনিথ ওয়েল্লালাগেকে। শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনারকে তা বলা হয় ম্যাচ শেষ হওয়ার পর। সঙ্গে সঙ্গে ভেঙে পড়েন তিনি। ২২ বছর বয়সি রাতেই কলম্বো রওনা হন শেষকৃত্যে যোগ দিতে। তা সেরে শনিবার সকালেই আমিরশাহি ফিরে আসছেন তিনি। ফলে সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। উল্লেখ্য, আফগানদের বিরুদ্ধে চার ওভারে এক উইকেটের বিনিময়ে তিনি দেন ৪৯ রান। এটি ছিল তাঁর টি-২০ কেরিয়ারের পঞ্চম ম্যাচ। এখনও পর্যন্ত একটি টেস্ট এবং ৩১টি ওডিআই খেলেছেন ওয়েল্লালাগে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শিকারসংখ্যা ৪৬।

Advertisement

ওয়েল্লালাগের বাবাও সুরঙ্গাও ছিলেন ক্রিকেটার। ৫৪ বছর বয়সে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু ছেলের কাছে বড় ধাক্কা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক লাসিথ মালিঙ্গা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন,‘দুনিথের বাবা, প্রাক্তন ক্রিকেটার সুরঙ্গা ওয়েলালাগের মৃত্যুতে শোকাহত। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল। দুনিথ, শক্ত থেকো। এই কঠিন সময়ে আমরা সবাই তোমার পরিবারের পাশে রয়েছি।’ শ্রীলঙ্কার প্রধান কোচ প্রাক্তন অলরাউন্ডার সনৎ জয়সূর্য বলেছেন, ‘দুনিথ, তোমার বাবাও ছিলেন ক্রিকেটার। ছেলের জন্য উনি গর্ববোধ করতেই পারেন। ওর মূল্যবোধ, ক্রিকেটের প্রতি ভালোবাসা তোমার মধ্যে সঞ্চারিত হয়েছে। দুনিথ, আমি জানি মানসিকভাবে তুমি কত শক্তিশালী। কোনও সন্দেহ নেই যে ভবিষ্যতে শ্রীলঙ্কাকে অনেক ম্যাচ তুমি জেতাবে। এই বিপদের সময় নিজেকে একা মনে করো না। আমি বাবার মতোই আগলে রাখব তোমাকে।’ আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবি বলেছেন, ‘ওয়েলালাগে এবং ওর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ভাই, তুমি ভেঙে পড়ো না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ