Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা

এদিন কলকাতার সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম হলেও গতদিনের তুলনায় সামান্য বেশি।

কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: রাতে ও ভোরের দিকে সামান্য শিরশিরানি ভাব থাকলেও কলকাতা থেকে কার্যত উধাও শীত। রবিবার সকাল সকাল থেকে চড়া রোদ। সেইসঙ্গে আরও একটু বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। যার জেরে রীতিমতো অস্বস্তিকর অবস্থা সাধারণ মানুষের। এদিন শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

এদিন কলকাতার সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম হলেও গতদিনের তুলনায় সামান্য বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীতের ফিরে আসার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ