Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলপথেই বিহার থেকে অস্ত্র মুর্শিদাবাদে

ট্রেনে করে বিহার থেকে মুর্শিদাবাদে ঢুকছে আগ্নেয়াস্ত্র।

রেলপথেই বিহার থেকে অস্ত্র মুর্শিদাবাদে
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ট্রেনে করে বিহার থেকে মুর্শিদাবাদে ঢুকছে আগ্নেয়াস্ত্র। সাধারণ যাত্রী সেজে ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনে উঠে পড়ছে অস্ত্র কারবারিরা। রেলপথকে ব্যবহার করে নিউ ফরাক্কা জংশনে নেমে স্থানীয় হোটেলে উঠছে তারা। কখনও ক্যারিয়ারদের সেই সমস্ত হোটেলে ডেকে পাঠানো হচ্ছে। আবার অনেক অস্ত্র কারবারিরা নিজেরাই ব্যাগে করে অস্ত্র নিয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন গ্রামে। গত কয়েকদিনে মুর্শিদাবাদ জেলায় পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় রেলপথ ব্যবহারের ব্যাপারে জানতে পেরেছে পুলিস আধিকারিকরা। 

Advertisement

সীমান্তবর্তী জেলায় ব্যাপক চাহিদা রয়েছে সেভেন এমএম ইম্প্রোভাইজড পিস্তলের। বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে অস্ত্র কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে জানতে পেরেই লাগাতার অভিযান শুরু করেছে পুলিস।
শনিবার ও রবিবার মুর্শিদাবাদ পুলিসের স্পেশ্যাল অপারেশন গ্রুপের অভিযানে বহরমপুর এবং সাগরপাড়া থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে নয়টি আগ্নেয়াস্ত্র। দুই থানা এলাকায় গ্রেপ্তার হয়েছে ছয়জন অস্ত্র কারবারি। অপরদিকে রাজ্য পুলিসের এসটিএফ অভিযান চালিয়ে ফরাক্কার হোটেল থেকে এক কুখ্যাত অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চারটি সেমি অটোমেটিক সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। প্রতিটি জায়গায় অস্ত্র কারবারিরা রেল পথ ব্যবহার করে অস্ত্র নিয়ে এসেছে। 
রবিবার বহরমপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে দুই দুষ্কৃতী। বহরমপুরের ফরাসডাঙা থেকে স্বয়ংক্রিয় পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম, আবু হেনা ও শেখ সরিফুল নাম। আবুর বাড়ি মালদার বৈষ্ণবনগর এবং সরিফুলের বাড়ি মুর্শিদাবাদের রানিনগর এলাকায়। বিহারের জামালপুর থেকে অস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল বলেই জানিয়েছেন পুলিস আধিকারিকরা।
অপরদিকে স্পেশাল অপারেশন গ্রুপ এবং সাগরপাড়া থানার পুলিস শনিবার রাতে চারা বটতলা এলাকায় অভিযান চালালে সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল, গিয়াসুদ্দিন শেখ, মিনারুল শেখ, মুকুলেশুর রহমান, মারুফ শেখ। দুজনের বাড়ি সাগরপাড়ায় এবং দুজনের বাড়ি জলঙ্গি ও রানিনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি সেভেন এমএম পিস্তল, একটি দেশি পাইপ গান, ছ’টি ম্যাগাজিন, ২০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। দু’টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিস। 
অপরদিকে, এসটিএফ সত্যজিৎ ঘোষ নামে বিহারের ভাগলপুরের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল। বিহার থেকে অস্ত্র এনে ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেলে উঠেছিল সে। শনিবার সন্ধ্যায় এসটিএফ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সেও ট্রেনে করে আগ্নেয়াস্ত্র নিয়ে নিউ ফরাক্কা জংশনে নেমেছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ