Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘সংগঠনের নাম ভাঙিয়ে হম্বিতম্বি চলবে না’, বার্তা মন্ত্রী শশী পাঁজার

সংগঠনের নাম ভাঙিয়ে কোনওরকম হম্বিতম্বি করা চলবে না।

‘সংগঠনের নাম ভাঙিয়ে হম্বিতম্বি চলবে না’, বার্তা মন্ত্রী শশী পাঁজার
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সংগঠনের নাম ভাঙিয়ে কোনওরকম হম্বিতম্বি করা চলবে না। উত্তরবঙ্গের চিকিৎসকদের কড়া বার্তা প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশনের সভানেত্রী তথা মন্ত্রী শশী পাঁজার। শুক্রবার জলপাইগুড়িতে সংগঠনের সভা হয়। উপস্থিত ছিল প্রোগ্রেসিভ হেল্‌থ অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব। ওই সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন মন্ত্রী। 

Advertisement

শশী পাঁজা বলেন, অতীতে কেউ কেউ নিজেদের কেউকেটা মনে করতেন। ভাবতেন তাঁরাই স্বাস্থ্যভবন। তাঁরা যা বলবেন, সেটাই হবে। এমন ভাব দেখাতেন, যখন যাঁকে খুশি বদলি করে দিতে পারেন তাঁরা। এটা করে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অতীতের সেই ধারণা বদলাতে হবে। মাথায় রাখতে হবে, যাঁরা প্রোগ্রেসিভ হেল্‌থ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তাঁরা স্বাস্থ্যভবনের সঙ্গে রয়েছি। আমরা একেবারে প্রাইমারি হেল্‌থ সেন্টারে যেসব চিকিৎসক কর্মরত, তাঁদেরও আমাদের সংগঠনে নিয়েছি। এর কারণ একটাই, আমরা যাতে রাজ্য সরকারকে সময়মতো সঠিক ফিডব্যাক দিতে পারি। আমাদের কাজ সবার পছন্দ না হতেই পারে। আমাদের খুশি করার জন্য মনগড়া কোনও কথা বলতে হবে না। যেটা আপনাদের মনে হবে, সেটাই বলুন। 
এদিনের বক্তব্যে প্রোগ্রেসিভ হেল্‌থ অ্যাসোসিয়েশনের সভানেত্রী বারবার মনে করিয়ে দেন, সংগঠনের পদে থেকে কোনওভাবেই ক্ষমতার অপব্যবহার করা চলবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সবসময় পজিটিভ কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়াই হবে মূল লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ