Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের প্রস্তুতিতে খুশি দীপ্তি

ইংল্যান্ডের মাটিতে ভারতীয় মহিলা দলের দাপট অব্যাহত। টি-২০ সিরিজ জেতার পর প্রথম ওডিআই ম্যাচেও উজ্জ্বল পারফর‌ম্যান্স মেলে ধরেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তুলে নিয়েছে ৪ উইকেটে জয়।

বিশ্বকাপের প্রস্তুতিতে খুশি দীপ্তি
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাউদাম্পটন: ইংল্যান্ডের মাটিতে ভারতীয় মহিলা দলের দাপট অব্যাহত। টি-২০ সিরিজ জেতার পর প্রথম ওডিআই ম্যাচেও উজ্জ্বল পারফর‌ম্যান্স মেলে ধরেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তুলে নিয়েছে ৪ উইকেটে জয়। ম্যাচের সেরা দীপ্তি শর্মা ৬৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস উপহার দেন। খেলার শেষে ভারতীয় অলরাউন্ডার বলছিলেন, ‘সামনেই বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবেই আমরা এই সিরিজকে দেখছি। শ্রীলঙ্কার পর ইংল্যান্ড সফরেও প্রত্যেকে ছন্দে রয়েছে। প্রস্তুতিতে খুবই খুশি। আগামী ম্যাচগুলিতেও এই ফর্ম ধরে রাখতে হবে।’ উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের ওডিআই বিশ্বকাপ।

Advertisement

বুধবার সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৮ রান তোলে ইংল্যান্ডের মহিলা দল। জবাবে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। দীপ্তির পাশাপাশি রান পেয়েছেন জেমাইমা রডরিগেজ (৪৮) ও প্রতিকা রাওয়াল (৩৬)। ম্যাচের পর দীপ্তিকে প্রশংসায় ভরান ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরও। তিনি বলেন, ‘মনে হয়েছিল, আমরা ২০-৩০ রান বেশি দিয়ে ফেলেছি। তবে দীপ্তি সহজেই জয়ের কড়ি এনে দিল। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। জেমিইমাও ভালো খেলেছে। তবে ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ