Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

দুঃস্থ ডাক্তারি ছাত্রের পাশে ডব্লুবিডিএফ

দরিদ্র কৃষক পরিবারের অভিষেক মণ্ডলকে সহায়তা করেছে ডব্লুবিডিএফ। ৩০ হাজার টাকা ও শিক্ষাসামগ্রী পেয়ে ডাক্তারি পড়া চালিয়ে যেতে পারবে। বিস্তারিত পড়ুন।

দুঃস্থ ডাক্তারি ছাত্রের পাশে ডব্লুবিডিএফ
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্লকে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিষেক মণ্ডল! দরিদ্র কৃষক পরিবারের সন্তান তখন ‘পাখির চোখ’ করেছেন নিট পরীক্ষাকে। তিনি সফল হলেন। সুযোগ পেলেন কলকাতা মেডিকেল কলেজে পড়ার। স্কলারশিপ নিয়ে শুরু হল পড়াশোনা। কিন্তু বিধি বাম! যে স্কলারশিপের ভরসায় মেডিকেলে সে পড়তে এসেছিলেন, থার্ড ইয়ারে মাত্র ক’টা নম্বরের জন্য তা হাতছাড়া হয়। পড়াশোনা বন্ধ হতে বসে। এগিয়ে আসে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (ডব্লুবিডিএফ)। নিজের দুরবস্থার কথা ফোরামকে চিঠি লিখে জানান অভিষেক। ফোরামের কার্যনির্বাহী কমিটি তাঁর পাশে দাঁড়ায়। ফাইনাল ইয়ারের এই ছাত্রের অ্যাকাউন্টে আগামী ৬ মাসের খরচবাবদ ৩০ হাজার টাকা সহ পাঠ্যপুস্তক এবং পরীক্ষাপ্রস্তুতির শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ৬ মাসের খরচও পৌঁছে দেওয়া হবে। অভিষেক জানান, ‘ডব্লুবিডিএফ পাশে না থাকলে ডাক্তার হওয়া হতো না।’ ফোরামের পক্ষে ডাঃ কৌশিক চাকী জানান, ‘অভিষেকের মতো মেধাবী ছাত্রের পাশে দাঁড়াতে পেরে আমরাও গর্বিত।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ