সংবাদদাতা, বজবজ: পানীয় জল সরবরাহের মূল পাইপের মেরামত হবে সোমবার এবং মঙ্গলবার। এই কারণে বজবজ পুরসভার ২০টি ওয়ার্ডে ওই দুদিন বিকেলে জল সরবরাহ বন্ধ থাকছে। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত রবিবার এক প্রেস বিবৃতিতে বলেছেন, ওই দুদিন সকালে জল সরবরাহ হবে। তবে বিকেলের জল সরবরাহ করা যাবে না। এজন্য নাগরিকদের একটু সমস্যায় পড়তে হবে জানি। কিন্তু পাইপ মেরামত জরুরি। নাহলে যে কোনও সময় বড়ো ধরনের বিপর্যয় হতে পারে। তা যাতে না হয়, এজন্য জরুরি ভিত্তিতে মেরামতের সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ।



