Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে জলের পরিষেবা দু’দিন বন্ধ

রেল ওভার ব্রিজের কাজের জন্য স্থানান্তরিত করা হবে জলের পাইপ লাইন।

দুবরাজপুরে জলের পরিষেবা দু’দিন বন্ধ
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: রেল ওভার ব্রিজের কাজের জন্য স্থানান্তরিত করা হবে জলের পাইপ লাইন। সেই কারণে প্রায় দু’ দিন জল সরববরাহ বন্ধ থাকবে দুবরাজপুর পুর এলাকায়। তবে কবে থেকে সরবরাহ বন্ধ রাখা হবে তা এখনও নিশ্চিত নয়। জল বন্ধ করার আগে বাসিন্দাদের তা জানানো হবে। এছাড়া, দ্রুত যাতে সরবরাহ চালু করা যায়, সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

Advertisement

দুবরাজপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর শহর পাথুরে এলাকা। সেই কারণে ভূগর্ভস্থ জলের সঙ্কট রয়েছে। কর্তৃপক্ষের দাবি, পুরসভার পক্ষ থেকে অনেক জায়গায় বোরিং করার চেষ্টা হয়েছে। কিন্তু লাভ হয়নি। এমনকী বহু বাসিন্দা ব্যক্তিগত উদ্যোগে বোরিং করার চেষ্টা করেছেন। কিন্তু জল পাননি। সেই কারণে অজয় নদ থেকে পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয় দুবরাজপুর পুরসভায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর শহর থেকে অজয় নদের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। স্বাভাবিকভাবেই অনেকটা পাইপ পাততে হয়।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৪ নম্বর জাতীয় সড়কের উপর ভীমগড়ে রেল ওভার ব্রিজের কাজ চলছে। অজয় নদ থেকে যে পথ দিয়ে দুবরাজপুর শহর পর্যন্ত পাইপ বসানো হয়েছে, সেই রাস্তার উপরেই রয়েছে রেলের লেভেল ক্রসিং। সেখানে যানজট সমস্যা দূর করতে ওভার ব্রিজ তৈরি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দুবরাজপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, সেই ওভার ব্রিজের রাস্তা সম্প্রসারণের কাজ হবে। সেই কারণে ওই পানীয় জলের লাইন স্থানান্তরিত করা হবে। ওভার ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা সেই স্থানান্তর ও পুনরায় সংযোগের কাজ করে দেবে। কিন্তু এই কাজের জন্য প্রায় দেড় থেকে দু’ দিন জল বন্ধ থাকবে।

পুর কর্তৃপক্ষের দাবি, জল বন্ধ হলে মানুষের যাতে হয়রানি না হয়, সে জন্য আগে থেকেই মাইকিং করে জানানো হবে। যাতে আগেই জল মজুত করতে পারেন বাসিন্দারা। পুর চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, এখনও আমাদের বলা হয়নি কবে থেকে জল বন্ধ রাখা হবে। আমরা জানতে পারলেই প্রচার করে দেব। এছাড়া, শহরের প্রায় ১৭২টি টিউবওয়েল ও একাধিক কুয়ো রয়েছে। প্রয়োজনে সেখান থেকেও জল নিতে পারবে মানুষ। আর আমরা সংস্থাকে বলব যেন দ্রুত কাজ শেষ করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ