Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জল নামেনি ঘাটালে, নৌকো করে স্কুলে পৌঁছে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা

ভয়াবহ বন্যার কারণে ঘাটাল মহকুমার একাধিক এলাকা এখনও জলবন্দি। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু এই পরিস্থিতিতেও থমকে থাকেনি শিক্ষা।

জল নামেনি ঘাটালে, নৌকো করে স্কুলে পৌঁছে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা
  • ১৩ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: ভয়াবহ বন্যার কারণে ঘাটাল মহকুমার একাধিক এলাকা এখনও জলবন্দি। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু এই পরিস্থিতিতেও থমকে থাকেনি শিক্ষা। জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় করে স্কুলে এসে পরীক্ষা দিচ্ছে শহরের ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক বলেন, বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে পরীক্ষা বন্ধ রাখাও যাচ্ছে না। তাই বাধ্য হয়েই পরীক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। পড়ুয়ারা নৌকায় করেই স্কুলে পৌঁছে  পরীক্ষা দিচ্ছে।

Advertisement

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাটাল ব্লক ও পুর এলাকা। ওই সব এলাকার অনেক স্কুল এখনও জলবন্দি। শিক্ষার্থীদের বই, খাতা নিয়ে স্কুলে পৌছানোর রাস্তা বলতে এখন শুধুই জল। কিন্তু পড়াশোনায় যাতে ছেদ না পড়ে, সেজন্যই এই উদ্যোগ। স্কুলের প্রধান শিক্ষক জানান, পড়ুয়াদের সুবিধার জন্য কয়েকটি নৌকার ব্যবস্থা রাখা হয়েছে। নৌকাগুলির মধ্যে চারটি দিয়েছে ঘাটাল পুরসভা ও বাকিগুলি দিয়েছে মনশুকা পঞ্চায়েত। এসব নৌকায় চেপেই জল ঠেলে স্কুলে আসছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক আরও জানান, অনেক শিক্ষার্থী বন্যার কারণে সময়মতো স্কুলে আসতে পারেনি। তাদের জন্য পরে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই পরিস্থিতিতে স্কুলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ওই সরকারি কর্তা জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য সবরকম সহযোগিতা করা হচ্ছে। অভিভাবকরা বলেন, এই কঠিন পরিস্থিতিতেও পড়ুয়াদের পড়াশোনার জন্য স্কুল কর্তৃপক্ষের এমন দায়িত্বশীল পদক্ষেপ প্রশংসার যোগ্য। বন্যার জল কবে নামবে তা অনিশ্চিত হলেও, শিক্ষা যেন থেমে না থাকে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ঘাটালের গুরুদাস উচ্চ বিদ্যালয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ