Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে রাস্তার উপর দিয়ে বইছে জল, খানাখন্দে দুর্ভোগ

বর্ধমান শহরের বহু রাস্তার উপর দিয়ে জল বইছে। গোলাপবাগ হোক কিংবা বীরহাটা, সব জায়গাতেই একই অবস্থা। রাস্তায় অনেক আগেই খানাখন্দ তৈরি হয়েছিল।

বর্ধমানে রাস্তার উপর দিয়ে বইছে জল, খানাখন্দে দুর্ভোগ
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান শহরের বহু রাস্তার উপর দিয়ে জল বইছে। গোলাপবাগ হোক কিংবা বীরহাটা, সব জায়গাতেই একই অবস্থা। রাস্তায় অনেক আগেই খানাখন্দ তৈরি হয়েছিল। জল জমে তা পুকুরের চেহারা নিয়েছে। শুধু শহর নয়, জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দারাও বর্ধমানে এসে বিপাকে পড়ছেন। বিশেষ করে যাঁরা বাইক নিয়ে আসছেন তাঁদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, শহরের রাস্তার এমন বেহাল ছবি আগের বর্ষাগুলিতে দেখা যায়নি। বাড়ি থেকে প্রাণ হাতে নিয়ে বের হতে হচ্ছে। কেশবগঞ্জ চটি সহ বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরাও স্কুলে যেতে সমস্যায় পড়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল যাওয়ার রাস্তাও চলার অযোগ্য হয়ে উঠেছে। জিটি রোডেরও বেহাল দশা। বাবুরবাগের বাসিন্দা অর্ণব পাল বলেন, মেডিক্যাল কলেজের সামনে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। টোটো উল্টে যাচ্ছে। চলাচল করা যাচ্ছে না। খোসবাগানে রাস্তা বেহাল থাকায় অ্যাম্বুলেন্সের গতি থমকে যাচ্ছে। রাস্তার মাঝে বড়বড় গর্ত হয়ে রয়েছে।

Advertisement

পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, আগের বছরগুলিতে এত বৃষ্টি হয়নি। লাগাতার বৃষ্টি হওয়ার কারণে রাস্তা বেহাল হয়ে গিয়েছে। রাস্তায় টানা জল জমে থাকছে। বৃষ্টি বন্ধ হলে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
• নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ