Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে গড়বেতায় জলসত্র

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়েও উন্মাদনা তুঙ্গে।

দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে গড়বেতায় জলসত্র
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়েও উন্মাদনা তুঙ্গে। সেই উৎসবের আবহেই মঙ্গলবার গড়বেতা-২ ব্লকের জগন্নাথ মন্দির উদ্‌যাপন কমিটির তরফে জলসত্র কর্মসূচি করা হল। পথ চলতি সাধারণ মানুষের জন্য দেওয়া হল ছোলা, গুড়, জল। এদিন প্রায় হাজার দু’য়েক মানুষকে ছোলা, গুড় দেওয়া হয়। একইসঙ্গে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রচার দেখানোর জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। কমিটির সদস্যরা জানাচ্ছেন, দীঘার জগন্নাথ মন্দির ঘিরে মানুষের আবেগ রয়েছে। বুধবার সাধারণ মানুষের জন্য মিষ্টি বিতরণ করা হবে। প্রায় হাজার মানুষের জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। এদিন জলসত্র শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে। তিনি বলেন, জগন্নাথ মন্দির ঘিরে ভালোই উন্মাদনা রয়েছে। সাধারণ মানুষের জন্য ছোলা, গুড়ের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফেও প্রচুর পরিমাণে সহযোগিতা মিলেছে। এই কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয়েছে। তিনি আরও বলেন, আমাদের একমাত্র লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো। মানুষের সুবিধার্থে সারা বছর ধরেই নানা উন্নয়নমূলক কর্মসূচি পালন করা হয়।

Advertisement

প্রসঙ্গত, জগন্নাথ মন্দির বলতেই সবার প্রথমে পুরীর কথাই মাথায় আসে। কিন্তু পুরী যাওয়া খুবই ব্যয়বহুল। তবে এবার পাশের জেলায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় সকলেই খুশি। মন্দির উদ্বোধনের পর দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। মানুষের সেই আবেগের কথা মাথায় রেখেই জগন্নাথ মন্দির উদ্‌যাপন কমিটি নানা কর্মসূচির পালন করছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও এই কমিটির সদস্যরা এগিয়ে থাকেন। তাঁদের উদ্যোগে প্রতিবছর রক্তদান শিবির, বস্ত্রদান সহ নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়াতে বই বিতরণও করা হয়ে থাকে। এমনকী, করোনা পরিস্থিতির সময়ও তাঁরা একত্রে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেইসময় মানুষের হাতে খাবার তুলে দেন কমিটির সদস্যরা। এছাড়াও খেলাধুলার ক্ষেত্রেও কমিটির সদস্যদের তরফে সকলকে উৎসাহ দেওয়া হয়। মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা বলেন, জলসত্র কর্মসূচির সঙ্গে যুক্ত মানুষদের পাশে আছি। খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ