Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিজেপি শাসিত ওড়িশার গ্রামে দলিতদের জল ও আলো বন্ধ!

‘গ্রামের বাকি পাড়ায় সন্ধ্যা হলেই আলো জ্বলে। বাড়ি থেকে রাস্তাঘাট। সর্বত্র আলো। কিন্তু সূর্যাস্তের পর আমাদের পাড়া অন্ধকারে ডুবে যায়।

বিজেপি শাসিত ওড়িশার গ্রামে দলিতদের জল ও আলো বন্ধ!
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ‘গ্রামের বাকি পাড়ায় সন্ধ্যা হলেই আলো জ্বলে। বাড়ি থেকে রাস্তাঘাট। সর্বত্র আলো। কিন্তু সূর্যাস্তের পর আমাদের পাড়া অন্ধকারে ডুবে যায়। দিনপাঁচেক হল ওরা জল বন্ধ করে দিয়েছে। আমরা বোরওয়েল থেকে জল তুলতে গিয়েছিলাম। সেখানেও বাধা দেওয়া হয়। ছোটো ছোটো ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে আছি। আমরা দলিত। এটাই কি আমাদের অপরাধ?’ উঠোনে মোমবাতির আলোয় বই নিয়ে বসেছে ছেলে-মেয়ে। গামছায় চোখ মুছতে মুছতে বলছিলেন ডুমেরচোঁয়া গ্রামের এক দলিত বাসিন্দা। বিজেপি শাসিত ওড়িশার বালাঙ্গির জেলার এই ঘটনায় চারদিকে নিন্দার ঝড়। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে গ্রামের ‘উঁচু’ জাতের লোকজন দলিত পাড়ার জন্য আলো, জল  সমস্তকিছু বন্ধ করে দিয়েছে। এরপরই বিরোধীদের প্রশ্ন, একবিংশ শতাব্দীতে মোদির ‘বিকশিত ভারতে’র এটাই কি আসল ছবি? ক্ষোভে ফুঁসতে ফুঁসতে এক বাসিন্দা বলেছেন, ‘গ্রামের রাস্তায় হাঁটলে আমাদের অচ্ছুৎ ভাবা হয়। এনিয়ে স্থানীয় প্রশাসনের কাছে বহুবার জানানো হয়েছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।’

Advertisement

যদিও জাতিগত বৈষম্যের বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় প্রশাসনের এক আধিকারিক। তাঁর কথায়, গ্রামের দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ